Recent event
ইসির নির্দেশনা
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা, ইসির নতুন প্রজ্ঞাপন

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা, ইসির নতুন প্রজ্ঞাপন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliament Election) ও গণভোট। এই নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার ও প্রার্থীসহ সুনির্দিষ্ট কিছু ব্যক্তি ভোটকেন্দ্রে মোবাইল ফোন (Mobile Phone) নিতে পারবেন, তবে ব্যবহারের ক্ষেত্রে পালন করতে হবে কঠোর নিয়ম।

জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে ইসি

জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে ইসি

ভোটার তালিকায় হালনাগাদের জন্য জুলাই অভ্যুত্থানে আহত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকা ৪০ জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। সকালে এ কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন। এতে আহতরা সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, যেসব আহত ব্যক্তির আঙুল বা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বিশেষ নির্দেশনার মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যে তারা জাতীয় পরিচয়পত্রও পেয়ে যাবেন।