
গরিব-অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আহ্বান মুশফিকের
বগুড়ায় ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। এসময় গরিব অসহায়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিধ্বস্ত অর্থনীতিকে ঢেলে সাজাতে আমাদের নিয়োগ করেছে সরকার: তথ্যমন্ত্রী
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় দেশের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের নিয়োগ করেছে বর্তমান সরকার।

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এসময় মন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেছেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে।

পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারায়ণগঞ্জে উদযাপিত হচ্ছে ঈদ; জামাতে বিভিন্ন এলাকার মুসল্লিরা
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন একদল ধর্মপ্রাণ মুসল্লি। আজ (বুধবার, ২৭ মে) সকালে স্থানীয় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা অংশ নিয়ে নামাজ আদায় এবং ঈদের আনুষ্ঠানিকতা পালন করেন।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে হবে ঈদুল আজহার প্রধান জামাত
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এবারও পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

ঈদে বন্ধ আল-আকসা মসজিদ, জেরুজালেমে মুসল্লিদের জন্য ‘বেদনাদায়ক দিন’
১৯৬৭ সালের পর এই প্রথম রমজানের শেষে শুক্রবার জেরুজালেমের সবচেয়ে পবিত্র স্থান আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। এতে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ পুরো কমপ্লেক্স বন্ধ রাখায় মুসল্লিরা সিলগালা করা স্থাপনাটির যতটা কাছে যাওয়া সম্ভব, সেখানেই ঈদের নামাজ আদায়ে বাধ্য হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঈদের নামাজ কি মসজিদে পড়া যাবে? জেনে নিন সুন্নাহ ও বিধান
সিয়াম সাধনার মাস রমজান শেষে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসবে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব (Obligatory Eid Prayer)। তবে প্রতি বছরই একটি প্রশ্ন আলোচনায় আসে, ঈদের জামাত কি মসজিদে পড়া যাবে (Can Eid prayer be held in mosque) নাকি ঈদগাহে যাওয়া আবশ্যক?

ঈদের নামাজের রাকাত বা তাকবির ছুটে গেলে কী করবেন? জেনে নিন সঠিক নিয়ম
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও রমজানের ত্যাগ তিতিক্ষার পর মুসলিম উম্মাহর ঘরে এসেছে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। ধর্মীয় পরিভাষায় এই দিনটিকে ‘ইয়াওমুল জায়েজ’ (Day of Reward) বা পুরস্কারের দিবস হিসেবে অভিহিত করা হয়। ঈদের আনন্দ পূর্ণতা পায় জামাতে ঈদের নামাজ (Eid Prayer Jamat) আদায়ের মাধ্যমে। তবে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ঈদের নামাজের রাকাত বা অতিরিক্ত তাকবির (Extra Takbir) ছুটে যেতে পারে। এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে শরয়ি বিধান নিচে তুলে ধরা হলো।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত: সঠিক পদ্ধতি ও জরুরি মাসয়ালা
ইসলামি শরিয়তে ঈদুল ফিতরের নামাজ (Eid-ul-Fitr prayer) আদায় করা ওয়াজিব। এই নামাজ নির্দিষ্ট পদ্ধতিতে অতিরিক্ত ছয়টি তাকবিরের (Six additional Takbirs) সঙ্গে জামাতে আদায় করতে হয়। নামাজের সঠিক নিয়ম ও নিয়ত জানা থাকলে ইবাদত আরও শুদ্ধ ও সুন্দর হয়।

সাতক্ষীরায় কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৭ জুন) দুপুর ১টায় চাঁদনীমুখা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল হাই শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।