উচ্চ রক্তচাপ
ঔষধি গুণে ভরপুর জলপাই পাতা, জেনে নিন এর জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

ঔষধি গুণে ভরপুর জলপাই পাতা, জেনে নিন এর জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

অলিভ অয়েল বা জলপাই তেলের স্বাস্থ্য উপকারিতা (Olive oil health benefits) সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। কিন্তু রান্নায় বা রূপচর্চায় জলপাই তেলের ব্যবহার জনপ্রিয় হলেও অনেকেই জানেন না যে, জলপাই গাছের পাতাও জলপাই ফল বা তেলের মতোই পুষ্টিগুণে ভরপুর। স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক পোর্টাল ‘হেলদিবিল্ডার্জড’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, জলপাই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে প্রদাহরোধী উপাদান, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, জীবাণুরোধী এবং কোলেস্টেরল কমানোর মতো দুর্দান্ত সব প্রাকৃতিক ঔষধি গুণ (Olive Leaf Health Benefits and Side Effects)।

উচ্চ রক্তচাপ মোকাবিলায় টেকসই অর্থায়ন অপরিহার্য

উচ্চ রক্তচাপ মোকাবিলায় টেকসই অর্থায়ন অপরিহার্য

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ওয়েবিনারে বক্তারা

বাংলাদেশে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়লেও তা মোকাবেলায় টেকসই অর্থায়নের ঘাটতি রয়েছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে অসংক্রামক রোগ মোকাবিলা, বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সবার জন্য ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে উপস্থিত বক্তারা।

লক্ষণ প্রকাশ না হওয়ায় কিডনির ৮০% বিকল হওয়ার পর রোগী বুঝতে পারেন

লক্ষণ প্রকাশ না হওয়ায় কিডনির ৮০% বিকল হওয়ার পর রোগী বুঝতে পারেন

এক দশকে অন্তত এক কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। লক্ষণ প্রকাশ না পাওয়ায় ৮০ শতাংশ কিডনি বিকল হওয়ার পর বুঝতে পারেন রোগীরা। শুরুতেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অর্ধেকের বেশি রোগীর কিডনি বিকল রোধ করা সম্ভব। তবে ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে বিকল কিডনি দিয়েও মানুষ কর্মজীবন চালিয়ে নিতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের।

বায়ুদূষণে ২০২৪ সালে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

বায়ুদূষণে ২০২৪ সালে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

২০২৪ সালে বায়ুদূষণে দেশ হিসেবে দ্বিতীয় স্থানে দখল করলো বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া মানের চেয়ে বাংলাদেশের বায়ুতে অতিক্ষুদ্র কণার পরিমাণ ১৫ গুণ বেশি। অন্যদিকে দূষিত শহরের তালিকায় শীর্ষ ২০টির মধ্যে ১৩টি ভারতের। ঢাকার অবস্থান ২৬তম।

উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি

উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি

সাংবাদিক কর্মশালায় বক্তারা

বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ নীরব ঘাতক উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় এরই মধ্যে বিনামূল্যে ওষুধ প্রদানের কাজ শুরু হয়েছে। তবে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে তৃণমূল পর্যায়ের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি।