
ভারী বৃষ্টিতে বন্ধ জম্মু-শ্রীনগর মহাসড়ক, উত্তর-পূর্বাঞ্চলে নিহত বেড়ে ৪১
ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং হিমালয় থেকে কঙ্কন উপকূলীয় অঞ্চলে বর্ষার তীব্রতা বেড়েই চলছে। একটানা প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত আসামে একদিনেই মারা গেছেন অন্তত ১০ জন। এ নিয়ে গেল কয়েকদিনে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। অন্যদিকে, অব্যাহত ভারী বৃষ্টিতে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর মহাসড়ক। কাশ্মীরে টানা পাঁচ দিনের বৃষ্টিতে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, আহত ৩০
৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জাপানে অন্তত ৩০ জন আহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের ৯০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

পুঁজি সংকট ও পারিবারিক সহযোগিতার অভাবে ঝরে পড়ছেন সিলেটের নারী উদ্যোক্তারা
উত্তর-পূর্বাঞ্চলের জনপদ সিলেটে প্রতিবছর প্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন কয়েকশ নারী উদ্যোক্তা। তবে বছর না ঘুরতেই ঝরে পড়েন তাদের অধিকাংশই। এতে খুব একটা বাড়ছে না নারী উদ্যোক্তার সংখ্যা। এমনকি ব্যবসা সম্প্রসারণেও বাধাগ্রস্ত হচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজি সংকট, পারিবারিক সহযোগিতার অভাবের পাশাপাশি অনুৎপাদনশীল খাতে প্রবাসী বিনিয়োগ বেড়েছে। শিল্প খাতে নারী উদ্যোক্তাদের জন্য প্রবাসী বিনিয়োগ না আসাকে দুষছেন তারা।

আগরতলায় হাইকমিশনে হামলা: ৭ ভারতীয় আটক, চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ ভারতীয়কে আটক করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে হামলার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন উপ-পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাইজেরিয়ায় কারাগারের দেয়াল ধস, পালিয়ে গেছে ২৮১ কয়েদি
গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ে গেছে। এ সুযোগে পালিয়ে গেছে ২৮১ জন কয়েদি।

উত্তরে বাড়ছে বন্যার ভয়াবহতা, ডুবছে একের পর এক এলাকা
দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভয়াবহতা বাড়ছে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। একের পর এক বন্যা কবলিত হচ্ছে যমুনার তীরবর্তী চর ও নিম্নাঞ্চল।

বন্যা পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।