Recent event
উড়োজাহাজ
দীর্ঘ বিরতির পর ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘ বিরতির পর ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘদিন পর ঢাকা–করাচি–ঢাকা রুটে ফের সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশে প্রথম ফ্লাইট বিজি-৩৪১ যাত্রা করে। রাত সোয়া ৮টায় ১৩৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যায়।

দেশিয় ৪ এয়ারলাইন্সের পরিকল্পনায় নতুনত্ব; বদলাতে পারে এভিয়েশন বাস্তবতা

দেশিয় ৪ এয়ারলাইন্সের পরিকল্পনায় নতুনত্ব; বদলাতে পারে এভিয়েশন বাস্তবতা

আকাশপথে যাত্রী বাড়ছে, কিন্তু বাজার দখলে এখনও পিছিয়ে দেশিয় এয়ারলাইন্স। এবার বিদেশি এয়ারলাইন্সকে টক্কর দিতে পাল্টা কৌশল সাজাচ্ছে বাংলাদেশের চারটি এয়ারলাইন্স। বৈশ্বিক বিমান সংকট, লিজ জট আর উচ্চ অপারেশন খরচের মধ্যেও ফ্লিট বাড়ানো ও নতুন রুট চালুর ঘোষণা নতুন বছরের শুরুতে কি বদলাতে যাচ্ছে দেশের এভিয়েশন বাস্তবতা?

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে আজ (রোববার, ৪ জানুয়ারি) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। তীব্র কুয়াশায় রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজ ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রাখা এবং বেশ কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়।

দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিজি-৪৪৬ ফ্লাইটের দুর্ঘটনায় দায়ী রক্ষণাবেক্ষণে গাফিলতি!

বিজি-৪৪৬ ফ্লাইটের দুর্ঘটনায় দায়ী রক্ষণাবেক্ষণে গাফিলতি!

নিরাপদে বিমানের বিজি-৪৪৬ ফ্লাইটটি অবতরণ করিয়ে পাইলট-ক্রুরা যখন প্রশংসায় ভাসছেন তখন প্রশ্ন উঠেছে, উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ নিয়ে। প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে উড্ডয়নের সময় বিয়ারিং কাজ না করায় খুলে পড়ে চাকা। আর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের গাইডলাইন লঙ্ঘন, তদন্ত কমিটির দেয়া সুপারিশ না মানা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের গাফিলতিই এমন দুর্ঘটনার জন্য দায়ী।

জুলহাসের উড়োজাহাজ দেখতে যমুনার চরে ভিড়

জুলহাসের উড়োজাহাজ দেখতে যমুনার চরে ভিড়

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তরুণ উদ্ভাবক জুলহাস রহমান নিজের তৈরি উড়োজাহাজ উড়িয়ে চমক সৃষ্টি করেছেন। গত ৪ মার্চ যমুনার চর জাফরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজটি উড়িয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। চার বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর তার তৈরি উড়োজাহাজটি আকাশে উড়তে সক্ষম হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই হাজারো দর্শনার্থী যমুনার চরে ভিড় করছেন উড়োজাহাজটি দেখতে।

‘উড়োজাহাজ’ বানানো জুলহাসের পাশে তারেক রহমান

‘উড়োজাহাজ’ বানানো জুলহাসের পাশে তারেক রহমান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস রহমান তার নিজের তৈরি রিমোট কন্ট্রোল (আরসি) উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। ২৮ বছর বয়সী এই তরুণের অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ আকাশে উড়লেন জুলহাস

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ আকাশে উড়লেন জুলহাস

স্বপ্ন দেখার সাহস আর কঠোর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়—দেশবাসীকে সেটি আবারো প্রমাণ করে দেখিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তরুণ উদ্ভাবক মো. জুলহাস রহমান। পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান হয়েও তৈরি করেছেন উড়োজাহাজ। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন।

একের পর এক দুর্ঘটনায় ক্ষতির মুখে বোয়িং

একের পর এক দুর্ঘটনায় ক্ষতির মুখে বোয়িং

একের পর এক দুর্ঘটনায় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে প্রায় ১২শ' কোটি ডলার লোকসানের কথা উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, গেল বছর বেশ কয়েকটি দুর্ঘটনার জেরে বিশ্বজুড়ে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির পরিমাণ নেমে এসেছে অর্ধেকে।

'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দু'ভাগে ভাগ করার প্রস্তাব অযৌক্তিক'

'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দু'ভাগে ভাগ করার প্রস্তাব অযৌক্তিক'

অর্থনৈতিক টাস্কফোর্স কমিটির দেয়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দু'ভাগে ভাগ করার প্রস্তাবকে অযৌক্তিক বলেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বিমান নিয়ে যা বলা হয় তার থেকে মাঠের অবস্থা ভিন্ন উল্লেখ করে গ্রাউন্ড হ্যাংন্ডলিংয়েও বিমান উন্নতি করছে বলেও দাবি করেন আব্দুল মুয়ীদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) দেশে প্রথমবারের মতো সফলভাবে 'ডি চেক' সম্পন্ন হওয়া বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ পরিদর্শন করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করেছে ডুবুরি দল। কন্ট্রোল টাওয়ার এবং ব্ল্যাক হকের বেতার যোগাযোগে স্পষ্ট হয়েছে যে- উড়োজাহাজটির অবস্থান অজানা ছিল না হেলিকপ্টার ক্রু'র। যদিও দুর্ঘটনাকবলিত ব্ল্যাক হকের গুরুত্বপূর্ণ ট্র্যাকিং সিস্টেমটি বন্ধ ছিল বলে ধারণা করছেন উড়োজাহাজ বিশেষজ্ঞরা।

ব্রাজিলে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে বজ্রপাত!

ব্রাজিলে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে বজ্রপাত!

বিমানে বজ্রাঘাত। শুনে আঁতকে ওঠার মতো ঘটনা হলেও দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে বজ্রপাত হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।