Recent event
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু জুলাই মামলায়

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু জুলাই মামলায়

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলা

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ (রোববার, ১৮ জানুয়ারি) শুনানি করবে প্রসিকিউশন।

হাসিনা-কাদের-কামালসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হাসিনা-কাদের-কামালসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফেনীতে জুলাই অভ্যুত্থানের মামলা

ফেনীতে জুলাই আন্দোলনে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীসহ ১৭১ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ওবায়দুল কাদের ও ১৩ সাবেক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওবায়দুল কাদের ও ১৩ সাবেক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমিতে বেআইনিভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও তা নিজেদের নামে বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৩ জন সাবেক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওবায়দুল কাদের ও শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের

ওবায়দুল কাদের ও শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের

কোটা সংস্কার আন্দোলনে আগুনে পুড়ে টাইলস মিস্ত্রি সোহেল (২১) নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

‘মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্তদের আইনানুযায়ী গ্রেপ্তার, কারো অনুমতির প্রয়োজন হবে না’

‘মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্তদের আইনানুযায়ী গ্রেপ্তার, কারো অনুমতির প্রয়োজন হবে না’

জুলাই আগস্টের গণআন্দোলনে সংঘঠিত গণহত্যার মামলায় ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, শেখ তাপস, মোহাম্মদ এ আরাফাত, নানক, হাছান মাহমুদ, নওফেলসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, যারা মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত এবং তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে- আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না।

রাজমিস্ত্রী তোফাজ্জল হত্যা: ভালুকায় হাসিনা-কাদেরসহ ৩৯৫ জনের বিরুদ্ধে মামলা

রাজমিস্ত্রী তোফাজ্জল হত্যা: ভালুকায় হাসিনা-কাদেরসহ ৩৯৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় মিছিলে অংশ নেয়া রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ৭ মাস পর তোফাজ্জলের মিছিলের সহযোদ্ধা মো. শরিফ মিয়া বাদী হয়ে আজ (শুক্রবার, ২১ মার্চ) ভালুকা মডেল থানায় শেখ হাসিনাকে প্রধান আসামী করে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ২৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

'১৮ সালের নির্বাচনে রাতের ভোটের অভিযোগের অনুসন্ধান শুরু দুদকের

'১৮ সালের নির্বাচনে রাতের ভোটের অভিযোগের অনুসন্ধান শুরু দুদকের

২০১৮ সালে রাতের ভোটের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতাকর্মী ও প্রশাসন মিলে এই বিতর্কিত নির্বাচন করে। এ অভিযোগের ভিত্তিতেই এ অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও বিতর্কিত অন্যান্য ভোট নিয়েও কাজ করবে দুদক।

ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া হিরু গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া হিরু গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র বলে নিজেকে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানায় একটি হত্যা মামলার আসামি তিনি।

অ্যাডভোকেট নুপুর হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা

অ্যাডভোকেট নুপুর হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।