সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত
বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে চার বিশেষ ঘটনায় পুরস্কার, সনদ ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। আজ (শনিবার, ২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব পুরস্কার প্রদান করেন।