Recent event
কলাপাড়া
উপকূলীয় অঞ্চলে বাড়ছে তরমুজের আবাদ

উপকূলীয় অঞ্চলে বাড়ছে তরমুজের আবাদ

মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় উপকূলে বাড়ছে তরমুজের আবাদ। আগাম ও গ্রীষ্মকালীন মিলিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। যেখান থেকে এবার দেড়শ কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। তবে, তরমুজ চাষে সমৃদ্ধির হাতছানি থাকলেও বিধ্বস্ত ও দুর্বল বেড়িবাঁধ দুর্যোগ-জলোচ্ছ্বাসে খেত তলিয়ে যাওয়ার শঙ্কা হাজারো কৃষকের।

দখল-দূষণে মৃতপ্রায় এতিমখানা খাল, ভোগান্তিতে হাজারো পরিবার

দখল-দূষণে মৃতপ্রায় এতিমখানা খাল, ভোগান্তিতে হাজারো পরিবার

সমুদ্র উপকূলীয় অঞ্চলে প্রবহমান নদী ও খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছে শহর ও বন্দর। তবে অব্যবস্থাপনায় পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পয়ঃনিষ্কাশনের খালটিও দখল-দূষণে মৃতপ্রায়। এতে ভোগান্তিতে দুই তীরের হাজারো পরিবার। খাল পুনরুদ্ধার ও পানির প্রবাহ অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলছে ভূমি অফিস।

এক মৌসুমেই মিশ্রিপাড়া তাঁতপল্লীতে ২০ কোটি টাকার পোশাক বিক্রি

এক মৌসুমেই মিশ্রিপাড়া তাঁতপল্লীতে ২০ কোটি টাকার পোশাক বিক্রি

পর্যটকের পদচারণায় দৃশ্যপট বদলেছে মিশ্রিপাড়া ঐতিহ্যবাহী তাঁতপল্লীতে। শীত মৌসুম জুড়েই মিশ্রি পাড়ার বৌদ্ধ মন্দির দেখতে ভিড় করেন পর্যটকরা। এক মৌসুমেই এলাকায় বিক্রি হয় প্রায় ২০ কোটি টাকার পোশাক। তবে পোশাকের ন্যায্যমূল্য না পাওয়ার দাবি প্রস্তুতকারকদের।

পানি যখন দুর্ভোগের কারণ!

পানি যখন দুর্ভোগের কারণ!

পানি মানুষের জীবন বাঁচায়, তবে কখনো কখনো এই পানিই হয়ে দাঁড়ায় মানুষের দুর্ভোগের কারণ। দুই যুগেরও বেশি সময় ধরে কলাপাড়ার পশ্চিম লোন্দা ও আশপাশের গ্রামে বসতি গড়ে তোলা পরিবারগুলো জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিকে মোকাবিলা করে বেঁচে আছে। নিরাপদ খাবার পানির অভাবসহ নানা সমস্যার পাশাপাশি সংকটে এখানকার স্যানিটেশন ব্যবস্থা। একটি রিং বেড়িবাঁধ নির্মাণ হলে হাজারো মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত হবে বলে দাবি স্থানীয়দের।

পটুয়াখালীতে অবাধে চিংড়ির রেণু শিকার

পটুয়াখালীতে অবাধে চিংড়ির রেণু শিকার

পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন নদ-নদীতে অবাধে চলছে চিংড়ির রেণু শিকার। এতে একদিকে যেমন চিংড়ির বংশ বিস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে নিধন হচ্ছে হাজার হাজার অন্য মাছের পোনা। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি চিংড়ির রেণুর সঙ্গে অন্য প্রজাতির অন্তত ১২০টি পোনা নিধন হচ্ছে।