
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাকারবারি ধরতে গিয়ে বাধার মুখে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক চোরাকারবারিকে ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছেন বিজিবি সদস্যরা। এ সময় গ্রামবাসীরা চড়াও হলে অস্ত্র তাক করে আত্মরক্ষা করেন বিজিবি সদস্যরা। গতকাল (রোববার, ৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ (সোমবার, ৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‘উঠানে কে আগে ধান শুকাবে’—এ দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের করা ছুরিকাঘাতে সুজন ফকির (৩২) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার, ০১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই গ্রামের খোকন ফকিরের ছেলে।

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম আল আমিন (৩২)। সে বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

চার বছর পর খুলছে কসবা সীমান্ত হাট
চার বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। আগামী ২৯ জুলাই থেকে হাট বসবে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি। আজ (মঙ্গলবার, ২ জুলাই) দুপুরে সীমান্ত হাট পরিদর্শন করেছেন হাট ব্যবস্থাপনা কমিটির নেতারা।