কারাদণ্ড
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুতকৃত ৯১০০ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুতকৃত ৯১০০ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ জরা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তির দুই মাসের কারাদণ্ড ও নগদ ছয় হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১০টা পর্যন্ত চলে।

গাজীপুরে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড

গাজীপুরে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল (সোমবার, ৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ১ বছর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ১ বছর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (সোমবার, ৩০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন।

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা; স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা; স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে (৩০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় আরও তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছেন, উভয় ধারার সাজা একসঙ্গে ভোগ করতে পারবেন দণ্ডপ্রাপ্ত আসামি।

২৮ দিনের দণ্ডে ১৬ মাস কারাভোগ; অবশেষে ২ ভারতীয় নাগরিককে হস্তান্তর

২৮ দিনের দণ্ডে ১৬ মাস কারাভোগ; অবশেষে ২ ভারতীয় নাগরিককে হস্তান্তর

নানা আইনি জটিলতায় ১৬ মাস হবিগঞ্জ কারাগারে বন্দি থাকার পর ভারতীয় দুই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অথচ তাদের কারাদণ্ডের মেয়াদ ছিল মাত্র ২৮ দিন। আজ (সোমবার, ২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকার ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী রুবাইয়া বেগমকে (২৫) হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী আহাদ শেখকে (৩৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

মোহাম্মদপুরের পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যাক্তির ৬ মাস কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

২০ কুকুর হত্যার দায়ে তিনজনের আড়াই বছরের কারাদণ্ড

২০ কুকুর হত্যার দায়ে তিনজনের আড়াই বছরের কারাদণ্ড

রাজধানীর ধলপুরের লিচুবাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক ধারায় আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (রোববার, ৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন— আবুল খায়ের, অপু ও মানিক।

সিংগাইরে কাশেদ আলী হত্যা মামলা: ২ জনের যাবজ্জীবন, একজন খালাস

সিংগাইরে কাশেদ আলী হত্যা মামলা: ২ জনের যাবজ্জীবন, একজন খালাস

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাশেদ আলী হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আজমতকে খালাস দেয়া হয়েছে। আজ (সোমবার, ২ মার্চ) দুপুরে দণ্ডপ্রাপ্তদের অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

কৃষিজমি থেকে মাটি কাটায় কারাদণ্ড–অর্থদণ্ড, অকেজো ২ এক্সকাভেটর

কৃষিজমি থেকে মাটি কাটায় কারাদণ্ড–অর্থদণ্ড, অকেজো ২ এক্সকাভেটর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে কারাদণ্ড এবং দু’জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দুটি এক্সকাভেটরও অকেজো করা হয়েছে।

নেত্রকোণায় অবৈধভাবে বালু উত্তোলনে তিনজনের ২ মাসের কারাদণ্ড

নেত্রকোণায় অবৈধভাবে বালু উত্তোলনে তিনজনের ২ মাসের কারাদণ্ড

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।