কোরবানির বর্জ্য
ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করেছে রাসিক

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করেছে রাসিক

রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করে নতুন রেকর্ড গড়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পবিত্র ঈদুল আজহার দিন দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখার এ সফলতায় নগরবাসীর প্রশংসা পেলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

কোরবানির বর্জ্য অপসারণে ট্রাক সংকটের কথা স্বীকার করলেন ডিএসসিসি প্রশাসক

কোরবানির বর্জ্য অপসারণে ট্রাক সংকটের কথা স্বীকার করলেন ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে ট্রাক সংকটের কথা স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ (শুক্রবার, ২৯ মে) সকালে শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত ও সুশৃঙ্খলভাবে অপসারণে নাগরিকদের ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটিতে তৃতীয় দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য

ঢাকা দক্ষিণ সিটিতে তৃতীয় দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য

কোরবানি তৃতীয় দিনেও ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়নি। দক্ষিণ সিটির কয়েকটি জায়গায় পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এদিকে, বিক্রি না হয়ে কাঁচা চামড়া সড়কে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন ভোগান্তিতে সিটি করপোরেশনের খামখেয়ালিপনাকে দোষারোপ করছেন নগরবাসী। সিটি করপোরেশনের প্রতিশ্রুতি ছিলো ঈদের দিন ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করার।

নির্ধারিত সময় পেরোলেও সরেনি কোরবানির বর্জ্য, এলাকাবাসীর দুর্ভোগ

নির্ধারিত সময় পেরোলেও সরেনি কোরবানির বর্জ্য, এলাকাবাসীর দুর্ভোগ

ময়মনসিংহে রাত ৮ টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও সকাল ৮টাতেও সরেনি অনেক জায়গার বর্জ্য । রাত ৮ টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে, গতকাল সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে এমন কথা জানানো হলেও পরেরদিন সকাল ৮ টাতেও সরেনি বিভিন্ন জায়গার বর্জ্য। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

রাজধানীতে কোরবানির তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীতে কোরবানির তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা অভিযান

কোরবানির তৃতীয় দিনেও ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান চলছে। ডাম্পিং পয়েন্টগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে ময়লার স্তূপ। রাস্তাকে ধুয়ে-মুছে পরিষ্কার করতে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

ছয় ঘণ্টায় কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন: ডিএনসিসি

ছয় ঘণ্টায় কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন: ডিএনসিসি

মেয়র মো. আতিকুল ইসলামের পূর্ব ঘোষিত ৬ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ (সোমবার, ১৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র আতিকের

রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র আতিকের

রাত ৮টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কোরবানির সব বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি নির্দিষ্ট স্থানে কোরবানি দিলে প্রণোদনা দেয়ার ঘোষণাও দেন তিনি।

জমজমাট ফরিদপুরের পশুর বাজার

জমজমাট ফরিদপুরের পশুর বাজার

কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের খামারিরা। জেলায় এবছর চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। তবে, সবার নজর জেলার সেরা ওজনদার গরু সুলতান ও বাহাদুরের দিকে। হাট কাঁপাতে ইতোমধ্যেই প্রস্তুত সুলতান ও বাহাদুর।

দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হয়েও নানা সংকটে চামড়া শিল্প

দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হয়েও নানা সংকটে চামড়া শিল্প

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। কোরবানি ঈদের সময় কাঁচা চামড়া সংগ্রহ ও ক্রয়ে সরকার উৎসাহ দিলেও, পরবর্তীতে ট্যানারিগুলো কী দরে কিনছে তা নজরদারি করে না কর্তৃপক্ষ। এতে সরকারি দামে চামড়া কিনে বিপাকে পড়তে হয় আড়তদারদের। এছাড়াও কোরবানি ঈদের আগেই দাম বেড়ে যায় লবণ ও কেমিক্যালের। এতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণেও ব্যর্থ হচ্ছে ট্যানারি ব্যবসায়ীরা।

উত্তরে ৬, দক্ষিণে ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারনের আশ্বাস

উত্তরে ৬, দক্ষিণে ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারনের আশ্বাস

এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তর সিটি'র (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, কোরবানির পর ৬ ঘণ্টার মধ্যে তারা বর্জ্য অপসারণের কাজ শেষ করবেন। অন্যদিকে দক্ষিণ সিটি'র (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস জানিয়েছেন, তারা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবেন।

ময়মনসিংহে প্রস্তুত চার হাজার কোটি টাকার ৬ লাখ কোরবানির পশু

ময়মনসিংহে প্রস্তুত চার হাজার কোটি টাকার ৬ লাখ কোরবানির পশু

ময়মনসিংহ বিভাগের চারজেলায় এবার প্রস্তুত প্রায় ৬ লাখ কোরবানির পশু। যা স্থানীয় চাহিদার চেয়ে প্রায় এক লাখ ৬৮ হাজার বেশি। এর বাজারমূল্য প্রায় চার হাজার কোটি টাকা। ঈদ ঘনিয়ে আসায় পশুর হাটে চলছে জমজমাট বেচাকেনা। এতে গতি বেড়েছে স্থানীয় অর্থনীতিতে। কোরবানির পশু পরিবহন ও পশুরহাট কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জাল টাকা শনাক্তকরণসহ গুরুত্বপূর্ণ হাটে রয়েছে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম। তবে গতবারের চেয়ে এবার কিছুটা বেড়েছে কোরবানির পশুর দাম।