
অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা; কোস্ট গার্ডের হাতে আটক ১
কক্সবাজারের টেকনাফে সিএনজির ভেতরে গোপন কুঠুরিতে লুকিয়ে পাচারের সময় প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৫
জেলার বোরহানউদ্দিন থানাধীন হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) সকাল ৭টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৫ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

উৎপাদন কমায় নাগালের বাইরে ইলিশের দাম, বিপাকে ক্রেতারা
মৎস্যসম্পদ রক্ষায় প্রায় সারা বছরই নদী ও সমুদ্রে চলে অভিযান। তবে সেই প্রচেষ্টার পরও বরিশাল বিভাগজুড়ে দিন দিন কমছে ইলিশের উৎপাদন। চলতি অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় এক লাখ মেট্রিক টন। বরিশালের বিভিন্ন বাজারে এখন ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
চাঁদপুরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামিম মোল্লা নামের এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় জাল বহনে ব্যবহৃত একটি বোটসহ ৬জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মো. হাসিব (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে। আজ (বুধবার, ৩ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবনে ‘দয়াল ও বড় জাহাঙ্গীর বাহিনী’র কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনের দস্যু ‘দয়াল বাহিনী’ ও ও ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। সুন্দরবন পূর্ব বন সংলগ্ন আন্দারমানিকের টোটা, কেওড়াতলা খাল ও শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে এই জেলেদের উদ্ধার করা হয়।

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ২
ভোলায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভোলা সদর উপজেলার চর সামলাইয়া শিয়ালী বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান; বিপুল জেট ফুয়েল ও তেল জব্দ
চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুই বিশেষ অভিযানে বিপুল জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি তেল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।