কোরবানির হাটে ছিনতাই ঠেকাতে ‘ক্যাশলেস লেনদেনের’ পরামর্শ র্যাব ডিজির
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে পশুর হাটগুলোতে নগদ টাকার বড় অঙ্কের লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।