খাদ্যবান্ধব
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, কীভাবে ও কতদিন পাবে?

১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, কীভাবে ও কতদিন পাবে?

দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (Food Friendly Program / Khaddo Bandhab Karmasuchi) আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশাল সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল সুবিধা পাচ্ছেন। আজ (সোমবার, ৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে (15 Taka Kg Rice Scheme for 55 Lakh Families in Bangladesh)।

টাঙ্গাইলে কালোবাজারির সময় সরকারি ৬৬০০ কেজি চাল জব্দ

টাঙ্গাইলে কালোবাজারির সময় সরকারি ৬৬০০ কেজি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক অভিযানে কালোবাজারিকালে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ হাজার ৬০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা খাদ্য কর্মকর্তা। পরে ব্যবসায়ীদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করা হয়েছে।

মানিকগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ

মানিকগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পশ্চিমপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ডিলারের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, প্রতি কেজি ১৫ টাকা দরে ৪৫০ টাকা দিয়ে ৩০ কেজি চালের পরিবর্তে পাচ্ছেন মাত্র সাড়ে ২৭ কেজি।