
ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠন সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে: তথ্যমন্ত্রী
ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠন সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিগত সরকার গণমাধ্যমকে গলা চেপে ধরেছিলো। স্বাধীনতা হরণ করে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে।

পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি বলেন, ‘একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।’

'সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে'
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর বিগত সাত মাসে আমরা মুক্ত সাংবাদিকতা করতে পারছি। আগে সংবাদ প্রকাশ করলে হামলা মামলা ও গুম হওয়ার ভয় থাকতো, এখন আর নেই। তিনি বলেন, 'সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। গণমাধ্যম কমিশনের সুপারিশে বাংলাদেশের সাংবাদিকতার নতুন ধরনের বিবর্তন হতে যাচ্ছে।'

নতুন চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত সরকারের
জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়ার ঘোষণা
নতুন করে আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন চারটি কমিশনের মধ্যে রয়েছে স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, শ্রমিক কমিশন, নারী কমিশন।