
ইফতারে ভিন্ন স্বাদ: ঘরেই তৈরি করুন শাহী গাজরের রসমালাই
ইফতারের টেবিলে ভাজাপোড়ার ভিড়ে একটি রাজকীয় মিষ্টান্ন বা ডেজার্ট (Dessert) প্রশান্তি এনে দিতে পারে। গাজরের তৈরি হালুয়া বা লাড্ডু তো অনেক খেয়েছেন, কিন্তু এবার ট্রাই করতে পারেন জিভে জল আনা গাজরের রস মালাই (Carrot Rasmalai)। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই আভিজাত্যপূর্ণ খাবারটি। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি (Recipe)।

আমদানির পরেও অস্থির পেঁয়াজের বাজার; কমতে শুরু করেছে সবজির দাম
দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির পরেও প্রভাব নেই পেঁয়াজের খুচরা বাজারে। নতুন মুড়িকাটা পেঁয়াজও একশো টাকার বেশি। পুরানো পেঁয়াজ কিনতে চাইলেও ১৩০ টাকার বেশি গুনতে হচ্ছে ক্রেতাকে। তবে শীতের আমেজ শুরু হতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম।

বার্ধক্য রোধ করতে পারে শীতকালীন সবজি
তারুণ্য ধরে রাখতে মানুষ কতকিছুই না করে। বার্ধক্য একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে অনেকের চেহারায় আগেই বার্ধক্য বাসা বাঁধে। এর অন্যতম কারণ সঠিক খাদ্যাভ্যাসের অভাব। শীত আসার সাথে সাথেই আমাদের খাবারের রুচিতে পরিবর্তন আসে। সেই সাথে বদলাতে হয় খাদ্যাভ্যাস। কারণ এসময় শরীরে বাসা বাঁধে এলার্জি, ঠান্ডা-কাশি, কোষ্ঠকাঠিন্যসহ নানারকম রোগ। সেই সাথে ত্বক হয়ে ওঠে রুক্ষ। এসময় ত্বকের আর্দ্রতা ধরে রাখেতে এবং শরীরের ইমিউনি সিস্টেম বাড়াতে সক্ষম এমন খাবার খাদ্য তালিকায় থাকা চাই।