ইসরাইলের জাতীয় নির্বাচন: নিরাপত্তা আর গণতন্ত্রের প্রশ্নে ত্রিমুখী লড়াই, অচলাবস্থার শঙ্কা
নিরাপত্তা ও গণতন্ত্রের চরম সংকটের মধ্যে নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে ইসরাইল। ১৯৮১ সালের পর এবার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি রেকর্ড সর্বোচ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনকে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর শাসনকালের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।