গাম্বিয়া

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি-তুরস্ক-গাম্বিয়ার মন্ত্রীদের সাক্ষাৎ
সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি, তুরস্ক ও গাম্বিয়ার মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে বৈঠকে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনে যুদ্ধাপরাধে জড়িতদের জবাবদিহিতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
গাম্বিয়ার বানজুলে ওআইসি'র ১৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় ফিলিস্তিনের নিরপরাধ জনগণের ওপর ইসরাইলের আগ্রাসন, ফিলিস্তিনে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত এবং যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য দায়ী ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে ওআইসি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।