Recent event
চট্টগ্রাম বন্দর
অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) অপারেটিংয়ের জন্য বিদেশি কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে: নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে: নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। দ্বিতীয় দিনে আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। বন্ধ রয়েছে পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য জাহাজীকরণও। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য।

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর চুক্তিতে আইনি স্বীকৃতি

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর চুক্তিতে আইনি স্বীকৃতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫৭ হাজার টন গম

আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫৭ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে (জি টু জি) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি. ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

চট্টগ্রামের বন্দর: ডিপো মাশুল নিয়ে সিদ্ধান্তে নমনীয়তা কর্তৃপক্ষের

চট্টগ্রামের বন্দর: ডিপো মাশুল নিয়ে সিদ্ধান্তে নমনীয়তা কর্তৃপক্ষের

বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডলিংয়ে ৬০ শতাংশ চার্জ বাড়ানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ১৩টি সেবা খাতে আগামী ছয় মাসের জন্য মাশুল বাড়বে ২০ শতাংশ। এছাড়া আগামীতে ডিপোগুলোর চার্জ বৃদ্ধির ক্ষেত্রে জটিলতা এড়াতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব বন্দর কর্তৃপক্ষের।

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয়: নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয়: নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয় বলে মন্তব্য করেছেন নৌ ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিগত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নিউমুরিং কনটেইনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

নিউমুরিং কনটেইনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

চট্টগ্রাম বন্দরে ৯ মাসে তিন কনটেইনার চুরি, ক্ষতির মুখে বিডাররা

চট্টগ্রাম বন্দরে ৯ মাসে তিন কনটেইনার চুরি, ক্ষতির মুখে বিডাররা

নিলামে বিক্রি করা ৪৮ লাখ টাকার ফেব্রিকসসহ চট্টগ্রাম বন্দর থেকে ফের গায়েব আরেকটি কনটেইনার। এ নিয়ে গেল ৯ মাসে দুই কোটি টাকার কাপড়সহ নিলামের ৩টি কনটেনার চুরি হলেও হদিস মেলেনি একটিরও। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি করলেও কোন কূলকিনারা করতে না পারায় ক্ষতির মুখে বিডাররা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, পণ্যের খোঁজ মিলবে কি-না সেটি চূড়ান্তভাবে জানাতে বন্দরকে একাধিক চিঠি দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ কোন উত্তর না দেয়ায় বিডারদের অর্থ ফেরত দেয়া যাচ্ছে না।

শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ

শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনী জাহাজ ‘গ্রিমিয়াশ্চি’। আজ (সোমবার, ১৭ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরের মাশুল স্থগিতে হাইকোর্টের নির্দেশনা চার দিনেও কার্যকর হয়নি

চট্টগ্রাম বন্দরের মাশুল স্থগিতে হাইকোর্টের নির্দেশনা চার দিনেও কার্যকর হয়নি

চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় স্থগিত রাখতে হাইকোর্টের দেয়া নির্দেশনা চার দিনেও কার্যকর হয়নি। ফলে বিভিন্ন সেবার বিপরীতে এখনও বাড়তি মাশুল দিতে হচ্ছে সেবাগ্রহীতাদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, আদেশের কপি হাতে না আসায় হাইকোর্টের আদেশ কার্যকর করা হয়নি। আদেশের বিরুদ্ধে আপিল করা হতে পারে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। এদিকে, মাশুল বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ।

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বন্দরের বর্ধিত ট্যারিফের বিরুদ্ধে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির পক্ষে ক্যাপ্টেন আব্দুল কাদের মহিউদ্দিনের এক আবেদনের প্রেক্ষাপটে হাইকোর্ট এ আদেশ দেয়।