
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।

নোবিপ্রবিতে উপাচার্যের নামফলকের পাশে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের দপ্তরের প্রবেশপথে নামফলকের পাশে ‘গুপ্ত’ লিখে তার ওপর ‘ক্রস’ চিহ্ন দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ (বুধবার, ২২ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে ওই দেয়াললিখন কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আজকের (বুধবার, ২২ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে হবে।

চট্টগ্রামে কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
ফেসবুকে তর্ক-বিতর্ক ও কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।