কিংবদন্তি ‘অ্যাকশন হিরো’ চাক নরিসের প্রয়াণ
বিশ্বখ্যাত মার্শাল আর্ট তারকা ও জনপ্রিয় অ্যাকশন অভিনেতা চাক নরিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ (শুক্রবার, ২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।