সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনি হামলা থেকে বেঁচে আছেন: রয়টার্স
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা থেকে বেঁচে আছেন বলে বুধবার দুটি ইরানি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। সূত্রগুলো বলেছে, প্রতিষ্ঠানের ভেতরে মোজতবাকে বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়।