
রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি, প্রজ্ঞাপন জারি
আসন্ন রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান (Holy Ramadan)। চাঁদ দেখার (Moon Sighting) ভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজানের গণনা। প্রতি বছরের মতো এবারও রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের (Government and Autonomous Offices) জন্য নতুন অফিস সময়সূচি (Office Schedule) নির্ধারণ করেছে সরকার।

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ: বাদ পড়লেন ১৮৬ জন, যোগদানের তারিখ ঘোষণা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৪৪তম বিসিএসের গেজেট (44th BCS Gazette Notification) প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) জারি করা এই প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তবে পিএসসির চূড়ান্ত সুপারিশ পাওয়া ১ হাজার ৬৭৬ জনের মধ্যে ১৮৬ জন প্রার্থী এই গেজেট থেকে বাদ পড়েছেন।

৪৮তম বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার (48th BCS Special Examination) চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কড়া নাড়ছে ২০২৬ সাল: দেখে নিন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পূর্ণ তালিকা
নতুন বছর ২০২৬ (National and International Days 2026) শুরু হওয়ার আগেই আমাদের মনে কৌতূহল জাগে—নতুন বছরে কী কী গুরুত্বপূর্ণ দিবস আসছে? জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তালিকা (Government Holiday List 2026) ও গুরুত্বপূর্ণ দিনগুলোর তালিকা নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। জাতীয় দিবস হলো এমন একটি দিন, যখন একটি দেশের ইতিহাস, স্বাধীনতা, সংস্কৃতি, ঐতিহ্য বা গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাগুলোর স্মরণে উদযাপন করা হয়। অন্যদিকে, আন্তর্জাতিক দিবস হলো সেই দিন, যা জাতিসংঘ বা বিশ্ব সম্প্রদায় নির্ধারিত করে। এই দিনগুলো বিশ্বের মানুষকে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বা একত্রে ঐক্য ও সংহতি প্রকাশ করতে উদ্বুদ্ধ করে।

মোবাইল কোর্ট পরিচালনায় ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করেছে অন্তর্বর্তী সরকার। প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা হলেন- শিমুল কুমার সাহা, শফিকুল ইসলাম, মো. নাজমুল হুদা, মিজ আবিদা সুলতানা, মো. মনজুর হোসেন ও মো. খোরশেদ আলম চৌধুরী।

শিল্পকলার ডিজি হলেন কবি রেজাউদ্দিন স্টালিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডিসি
দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ। অঅজ (রোববার, ২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাচনে মাঠ প্রশাসনের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার
আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিভিন্ন ক্যাডারের ২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি
বিভিন্ন ক্যাডারের ২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষার জন্য কমিটি গঠন
‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটি' গঠন করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের এ কমিটি গঠন করা হয়।

৬ জেলায় নতুন ডিসি
দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। আজ (সোমবার, ২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।