জন র্যাটক্লিফ

পূর্বঘোষণা ছাড়াই মস্কো সফরে সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ
কোনো পূর্বঘোষণা ছাড়াই মস্কো সফর করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ। তবে এ সফরের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি হোয়াইট হাউস বা সিআইএ।

মস্কোতে মার্কিন সিআইএ প্রধানের গোপন সফর; ইউক্রেন ও ইরান ইস্যুতে সতর্কবার্তা পাঠানোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন র্যাটক্লিফ গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) মস্কোতে একটি আকস্মিক ও অঘোষিত সফর করেছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সেনা সমাবেশ এবং ইরানের সঙ্গে মস্কোর সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে ক্রেমলিনকে সরাসরি সতর্কবার্তা দিতেই তার এই গোপন সফর বলে ধারণা করা হচ্ছে। এই সফর নিয়ে ওয়াশিংটন ও ক্রেমলিন বিস্তারিত তথ্য প্রকাশ না করায় আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।