জরাজীর্ণ

জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকট: প্রায় দুইশো বছরের ঐতিহ্য হারিয়ে অচল ঢাকা কলেজ
আবেদন হারাতে বসেছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। ভবন সংকট, ল্যাবে পর্যাপ্ত উপকরণের অভাব, লাইব্রেরিতে বই সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। প্রায় দুইশো বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ফলে দিন দিন পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ অবহেলা-অযত্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা। তবে সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনায় ফের ঘুরে দাঁড়াতে পারে কলেজটি।

জরাজীর্ণ সান্তাহার রেলওয়ে হাসপাতাল
একসময় অপারেশন ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ছিলো। এখন ধুলোর আস্তরে ঢাকা পড়েছে রোগীর বিছানা। খসে পড়ছে ছাদের পলেস্তারা। একপ্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সান্তাহার রেলওয়ে হাসপাতাল।

অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল
কর্তৃপক্ষের অবহেলা আর অযত্নে জরাজীর্ণ অবস্থায় দেশের প্রথম ও পুরনো আইভি রহমান সুইমিংপুল। আধুনিকায়নের অভাবে কোটি টাকার সুইমিংপুলে বছরের তিন মাস সাঁতার প্রশিক্ষণ বন্ধ থাকে।