জুলাই যোদ্ধা
জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে বলেছেন, জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না: বদরুদ্দোজা বাদল

আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না: বদরুদ্দোজা বাদল

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল।

পরিবর্তনের পথে প্রধান বাধা বিএনপি সরকার: নাহিদ ইসলাম

পরিবর্তনের পথে প্রধান বাধা বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বর্তমান বিএনপি সরকার পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আজ (রোববার, ১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এগারো দলীয় জোটের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সংসদে  অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ পাশ

সংসদে অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ পাশ

সর্বসম্মতিক্রমে জুলাই গণঅভ্যুত্থান, অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬ সংসদে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। প্রথম দিনেই সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তি।

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ করেছে সরকার।

‘জুলাইযোদ্ধাদের’ জন্যও পৃথক দপ্তর হবে— তারেক রহমানের প্রতিশ্রুতি

‘জুলাইযোদ্ধাদের’ জন্যও পৃথক দপ্তর হবে— তারেক রহমানের প্রতিশ্রুতি

জুলাইযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এই প্রতিশ্রুতি দেন।

যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত সুরভী (২১) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শরিফ ওসমান হাদি: এক জুলাইযোদ্ধা ও ‘প্রতিবাদী কণ্ঠস্বরের’ গল্প

শরিফ ওসমান হাদি: এক জুলাইযোদ্ধা ও ‘প্রতিবাদী কণ্ঠস্বরের’ গল্প

ন্যায় ও ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর ও চব্বিশের জুলাইয়ের অন্যতম আপসহীন নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। একটি গুলির বিপরীতে সপ্তাহব্যাপী লড়াই শেষে রেখে গেলেন সাহস, প্রতিবাদ ও বিদ্রোহের মতো কিছু শব্দ, যার প্রতিচ্ছবি ছিলেন হাদি নিজেই। প্রার্থনারত কোটি মানুষের বিপরীতে জীবন বিনাশের হুমকিতে থেমে না যাওয়া হাদি ছুটলেন অন্তিম পথে। কেমন ছিল এত অল্প সময়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান পাওয়া ওসমান হাদির পথচলার গল্প?

পতিত শক্তির পুনর্বাসনের ষড়যন্ত্রে হাদিকে হত্যাচেষ্টা; ১৮ ছাত্রসংগঠন যৌথ বিবৃতি

পতিত শক্তির পুনর্বাসনের ষড়যন্ত্রে হাদিকে হত্যাচেষ্টা; ১৮ ছাত্রসংগঠন যৌথ বিবৃতি

পতিত শক্তির পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবে জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে ১৮টি ছাত্রসংগঠন। হাদির ওপর হামলায় জড়িত সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন ছাত্রসংগঠনের নেতারা।

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘণ্টার ‘আল্টিমেটাম’

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘণ্টার ‘আল্টিমেটাম’

৪৮ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হলে ১৫ ডিসেম্বর (সোমবার) সরকারের বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

‘জুলাই যোদ্ধাদের হত্যাচেষ্টা বন্ধ না হলে তৃতীয় অভ্যুত্থানের ডাক দেয়া হবে’

‘জুলাই যোদ্ধাদের হত্যাচেষ্টা বন্ধ না হলে তৃতীয় অভ্যুত্থানের ডাক দেয়া হবে’

জুলাই যোদ্ধাদের ওপর হামলা ও হত্যাচেষ্টা বন্ধ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তৃতীয় অভ্যুত্থানের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে যে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।