Recent event
জেলা দায়রা জজ আদালত
নেত্রকোণায় স্বামীকে হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ

নেত্রকোণায় স্বামীকে হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে কুঠারে আঘাতে স্বামী রুক্কু মিয়াকে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোণার জেলা দায়রা জজ আদালত। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি। বিচারক তৎসহ রুবিনা আক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন শুনানি নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল

সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন শুনানি নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল

সুনামগঞ্জের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে জেলা দায়রা জজ আদালতে পক্ষে-বিপক্ষে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। একপর্যায়ে এজলাস ছাড়েন জেলা দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন । আদালতের বিচারক নেমে যাওয়ায় অবশেষে জামিন শুনানি হয়নি। তবে আজ (বুধবার, ৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে জামিন শুনানির কথা রয়েছে।