নিজ দেশে ঝুঁকিতে থাকাদের আর ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
সাধারণত যারা নিজ দেশে নিরাপদ নন বা জীবননাশের ভয়ে থাকেন, তারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেন। যুক্তরাষ্ট্র সরকারও দীর্ঘকাল ধরে জীবননাশের ঝুঁকি ও নিপীড়নের শঙ্কা বিবেচনায় বিদেশিদের আশ্রয় প্রদান করে আসছে। কিন্তু এ দীর্ঘদিনের প্রথা ও মানবিক নীতি উল্টে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।