
দেশজুড়ে বাংলা কিউআর সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন গভর্নর
দেশের অর্থনীতিতে নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

জুলাই থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক: কীভাবে নেবেন, কী কী কাগজপত্র লাগবে এবং সুবিধা কী?
স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক (Bangla QR Code Bangladesh Bank Update: Benefits, Registration Process and Requirements)। আগামী ১ জুলাই, ২০২৬ থেকে দেশের সব ধরনের ব্যবসায়িক লেনদেনে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক (Bangla QR code mandatory Bangladesh Bank)। এই লক্ষ্যমাত্রা অর্জনে আগামী ৩০ জুনের মধ্যে দেশের সকল বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলোকে একই প্ল্যাটফর্মে বা ইন্টারঅপারেবল সিস্টেমে যুক্ত হওয়ার চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে (Digital payment interoperability deadline Bangladesh)।

বাড়ছে ক্যাশলেস লেনদেন; বাংলা কিউআর কোড বাধ্যতামূলকের উদ্যোগ
ডিজিটাল প্রযুক্তির প্রসারে বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা। ২৪ ঘণ্টা যেকোনো স্থানে টাকা পাঠানো ও গ্রহণ করা সহজতর হওয়ায় বৃদ্ধি পাচ্ছে ক্যাশলেস লেনদেন। সরকারও রাজস্ব আয় বাড়াতে ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। তবে অর্থনীতি গবেষকরা বলছেন, ক্যাশলেস লেনদেন বাড়াতে এ খাতে অন্তত সাত থেকে আটটি প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে।

ঈদ বাজারে খুচরা টাকার ঝামেলা ছাড়াই ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তির এই যুগে ঈদ উৎসবে পছন্দের পোশাক কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে বিল পরিশোধে এসেছে ডিজিটাল পদ্ধতি। যেখানে একদিকে নিরাপদ থাকছে গ্রাহকের অর্থ অন্যদিকে খুচরা টাকার ঝামেলা ছাড়াই অ্যাপসের মাধ্যমে বিল পরিশোধ করে পাওয়া যাচ্ছে নির্দিষ্ট ক্যাশব্যাক। যার ফলে ক্রেতাদের ঈদের কেনাকাটায় যুক্ত করেছে বাড়তি আনন্দ।

চূড়ান্ত রায় পর্যন্ত 'নগদ' প্রশাসকের কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান 'নগদ' এ বাংলাদেশ ব্যাংক নিয়োগ করা প্রশাসকের সব ধরনের কার্যক্রমের ওপর আবারও স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল (বুধবার, ১৫ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রোববার থেকে ব্যাংকে যে কোনো অঙ্কের নগদ অর্থ তুলতে পারবেন গ্রাহকরা
ব্যাংক থেকে নগদ টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ইন্টারনেট না থাকায় স্থবির অর্থনীতি; বন্ধ ছিল এটিএম বুথ, ব্যাংক-শেয়ারবাজার
দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট আসতে শুরু করেছে। এর আগে গেল কয়েকদিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় আর্থিক লেনদেন অনেকটাই সীমিত হয়ে পড়ে। বন্ধ ছিল ব্যাংক ও শেয়ারবাজার। সেই সাথে জরুরি প্রয়োজনেও বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেনি অনেক গ্রাহক। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে হুয়াওয়ের সঙ্গে নগদের চুক্তি
দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে এক সঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। বিশ্বের অন্যতম সেরা টেকনোলজি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।