মার্কিন নিষেধাজ্ঞা ও ক্রিপ্টোকারেন্সি; ইরান-যুক্তরাষ্ট্রের ‘চোর-পুলিশ’ খেলা
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে তেহরানের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারী ফিরোজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি তার সব সঞ্চয় ইরানের বৃহত্তম ডিজিটাল প্ল্যাটফর্ম 'নোবিটেক্স' থেকে সরিয়ে নিজের ব্যক্তিগত ডিজিটাল ওয়ালেটে নিয়ে যান। ফিরোজের আশঙ্কা ছিল, যুদ্ধের ডামাডোলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা কোনো প্ল্যাটফর্মে তার অর্থের মালিকানা ঝুঁকির মুখে পড়তে পারে কিংবা সাইবার হামলার শিকার হতে পারে। আল জাজিরার বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।