
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (শনিবার, ১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে রোগী, স্বাস্থ্য বিভাগের উদ্বেগ
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এরইমধ্যে নগরীর আটটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী পাঁচ মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু; মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম
ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নগরীর নওমহল, বাউন্ডারি রোড, নাহা রোড, মাদ্রাসা কোয়ার্টার, নন্দীবাড়ি, আকুয়া হাজীবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিবারের একাধিক সদস্যও আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে।

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, জেনে নিন বিস্তারিত
দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকহারে বাড়তে থাকায় (Dengue outbreak in Bangladesh) সাধারণ মানুষের জন্য বড় ধরণের স্বস্তির খবর দিয়েছে সরকার (Free Dengue Test in Govt Hospital Bangladesh Latest News)। এখন থেকে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা (Free dengue test in government hospital) করানো যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা করা হচ্ছে বিনামূল্যে (Free Dengue NS1 antigen test)।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩৯ জন হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (সোমবার, ৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ (শুক্রবার, ৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বদলে গেছে ডেঙ্গুর ধরন ও লক্ষণ, চিকিৎসকদের জরুরি পরামর্শ
প্রতিবছর বাংলাদেশে বর্ষা মৌসুমের এই সময়ে ফিরে আসা এক আতঙ্কের নাম ডেঙ্গু জ্বর (Dengue fever in Bangladesh 2026)। তবে চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, এর প্রকোপ চলছে সারা বছরই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোয় ডেঙ্গু ভাইরাসের চরিত্র ও লক্ষণে এসেছে বড় ধরণের রূপান্তর (Dengue virus genetic mutation)।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২০০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সতর্ক না হলে আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু!
গত আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৯৬ জন। এসময়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে ভবিষ্যতে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে।

মানিকগঞ্জে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত, মোট শনাক্ত ৫৩৬
মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন। আজ (সোমবার, ২৫ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৮৭ জন
বরগুনায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৮৭ জন। এ নিয়ে চলতি বছরে জেলায় মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০৫ জন। সরকারি হিসাব বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর জেলায় ডেঙ্গুর শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।