বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় বিপন্ন জনজীবন, দূষণ রোধে নজরদারি বাড়ানোর তাগিদ
বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঢাকার বায়ুমান। দূষণে অতিষ্ঠ নগরবাসী। শিগ্গিরই বর্জ্য পোড়ানো বন্ধ করাসহ নগরের দূষণ রোধে নজরদারির তাগিদ পরিবেশবাদীদের। এদিকে, দুই সিটির নগর প্রশাসক বলছেন, দূষণ রোধ ও বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির পাইলট প্রকল্প নিয়ে কাজ শুরু করবে সিটি করপোরেশন।