
ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliament Election) ভোটগ্রহণ। এই দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া (Weather) মোটামুটি শুষ্ক থাকতে পারে। ভোটগ্রহণের দিন দেশের কোন বিভাগে তাপমাত্রা কেমন থাকতে পারে, তা নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা (Meteorologists)। তাদের তথ্য অনুযায়ী, ভোটের দিন আবহাওয়া ভোটারদের জন্য বেশ সহনীয় ও চমৎকার (Comfortable weather) থাকবে।

রাজধানীতে আজ হালকা শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে
রাজধানীতে হালকা শীতের আমেজে শুরু হয়েছে আজকের দিন। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও আকাশ ছিলো পরিষ্কার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অর্থনীতির ভঙ্গুরতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নয়: খন্দকার গোলাম মোয়াজ্জেম
অর্থনীতির বর্তমান ভঙ্গুরতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নয়; বরং সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম।

ফের তীব্র হতে পারে শীতের দাপট
শীত বিদায়ের পথে থাকলেও ফের দাপট দেখাতে পারে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি মাসের শেষ দিকে বজ্রসহ শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রাজধানীর আকাশে আজ আংশিক মেঘলাভাব, আবহাওয়া থাকবে শুষ্ক
রাজধানী ও এর আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

মধ্য মাঘে বসন্তের আভাস; তাপমাত্রা বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে
আজ শুক্রবার, ১৬ মাঘ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বাংলাদেশের শীতলতম এই মাসের বিদায় নিতে আরও দুই সপ্তাহ বাকি। এরপর শুরু হবে বসন্তকাল, ফাল্গুন মাস। তবে প্রকৃতির মাঝে ইতোমধ্যেই মিলতে শুরু করেছে বসন্তের আভাস। মধ্য মাঘের সকালে ছিল হালকা শীত, দুপুরের তাপদাহ, বিকেল থেকে বইছে হালকা বাতাস। রাতের বেলা পড়ছে কুয়াশায় মোড়ানো কোমল শীত।

আজ সারা দেশে বাড়তে পারে রাতের তাপমাত্রা
সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

রংপুরের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
আজ রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
আজ সারা দেশে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানায় অধিদপ্তরটি। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

ঢাকায় আজ কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকার আকাশ আজ আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

শৈত্যপ্রবাহ: হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ, জানুন কতদিন থাকবে
মাঘের শুরুতেই ঝোড়ো হাওয়ার মতো ফিরে এসেছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবনের মাঝে নতুন করে যুক্ত হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ (Mild Cold Wave)। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শৈত্যপ্রবাহের এই দাপট কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নেই, তা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা
সারা দেশে আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।