ত্রাণকর্মী
আটক ত্রাণকর্মীদের হেনস্তা; ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করলো ফ্রান্স ও ইতালি

আটক ত্রাণকর্মীদের হেনস্তা; ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করলো ফ্রান্স ও ইতালি

গাজাগামী মানবিক সহায়তা নৌবহর থেকে আটক হওয়া ত্রাণকর্মীদের ওপর অমানবিক আচরণের অভিযোগে ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স ও ইতালি। সম্প্রতি একটি ভিডিও চিত্রে দেখা গেছে, আটক কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির তাদের হেনস্তা ও অপমান করছেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর ইউরোপজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত ৮৭ ত্রাণকর্মীর অনশন শুরু

ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত ৮৭ ত্রাণকর্মীর অনশন শুরু

গাজাগামী মানবিক সহায়তা নৌবহর থেকে অপহৃত অন্তত ৮৭ জন ত্রাণকর্মী ইসরাইলি কারাগারে অনশন শুরু করেছেন। আন্তর্জাতিক জলসীমায় বহরটির সর্বশেষ নৌকাটি ইসরাইলি বাহিনী জব্দ করার পর এই প্রতিবাদ শুরু হয়। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক ওই নৌবহরটির আয়োজকেরা আজ (বুধবার, ২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।