
হালিশহরে বিস্ফোরণ: দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দুই মন্ত্রী
চট্টগ্রামের হালিশহরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

চট্টগ্রামে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ; দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে গ্যাসলাইনে লিকেজ থেকে ভবনে বিস্ফোরণে ৯ জন দগ্ধের মধ্যে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দগ্ধদের ঢাকায় নেয়ার পথে এ মৃত্যুর হয় বলে জানা যায়। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ২১, সবাই আশঙ্কামুক্ত
গাজীপুরের টঙ্গীতে বিএনপির একটি নির্বাচনি মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২১ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলেও পরে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে ওই ভবনের ৪র্থ তলায় বসবাসরত এক অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আশুলিয়ায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ
আশুলিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন-শিশু মৃত্যুর ঘটনায় ফখরুলের শোক
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি নেতার বাড়িতে দেয়া অগ্নিকাণ্ড ও দগ্ধ হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বিকেলে দলটির ফেসবুক পেজ থেকে মির্জা ফখরুলের এ বিবৃতি প্রকাশ করা হয়।

লক্ষ্মীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

কালিহাতীতে দোকানের আগুনে দগ্ধ হয়ে মালিকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরেই আটকা পড়ে যান গফুর আলী। পরে আগুনের তাপে ও ধোঁয়ায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র পেলো দগ্ধ আরিয়ান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়ান আফিফকে ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ মাদরাসা শিক্ষার্থীসহ ৭ জন দগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মাদরাসা শিক্ষার্থীসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গতকাল (বুধবার, ২৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ ৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণে তিন আউটসোর্সিং কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালে এসি মেরামতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের সাগরিকায় লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণ, দগ্ধ ৮
চট্টগ্রামের সাগরিকায় একটি লোহার স্ক্র্যাপের দোকানে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।