সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলার আয়োজন বাধ্যতামূলক করার নির্দেশ
দেশের সব মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন আবশ্যিক বা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ (সোমবার, ৬ জুলাই) অধিদপ্তরের এক আদেশে এ কথা জানানো হয়। তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশনা জারি করা হয়।