আগামী শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
আগামী শিক্ষাবর্ষের (২০২৭) জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন চারটি বইয়ের প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দিয়েছে ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’ (এনসিসি)।