সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ (রোববার, ৩ মে) নির্ধারিত সময় রাত ৯ টায় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।