
১৮ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে বসন্ত উৎসব আয়োজন
প্রায় ১৮ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানের লাহোরে আবারো শুরু হলো বসন্ত উৎসব। আর এই বসন্তকে স্বাগত জানাতে চলছে নানা আয়োজন। লাহোরের আকাশ ছেয়ে গেছে ঘুড়িতে। বাড়ির ছাদে এক অন্যরকম আনন্দে মেতে উঠেছে পরিবারের সবাই।

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) এ আদেশ দেয়া হয়।

কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান মেটার
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। একই সঙ্গে নতুন আইনের আওতায় ৫ লাখ ৪৪ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করার তথ্যও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে: ট্রাম্প
ভেনেজুয়েলার অপরিশোধিত তেল এবং জ্বালানি বোঝাই প্রায় এক ডজন ট্যাঙ্কারের দেশের জলসীমা ত্যাগ করার ইঙ্গিত পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন বছরের শুরু থেকেই শনিবারের অভিযানের আগ পর্যন্ত তেল পরিবহনের এমন তথ্য পাওয়ায় যায়। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। চীনসহ ভেনেজুয়েলার বৃহত্তম গ্রাহকরা তেল পেতে থাকবে বলেও জানান ট্রাম্প।

অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা; অন্য দেশ যা বলছে
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকরকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ। যা থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন বহু সাধারণ মানুষ ও নীতিনির্ধারকরা। গুজব ও আসক্তি থেকে দূরে রাখতে অস্ট্রেলিয়ার এ পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন ইউরোপের শিশু-কিশোররাও।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর
১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্বে নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানান, সিদ্ধান্তটি শিশু-কিশোরদের জীবনধারায় আমূল পরিবর্তন আনবে। তবে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের মাঝে। হতাশ শিশু-কিশোররাও। গতকাল (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে দশটি জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়।

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে আবারও নিষেধাজ্ঞা; ১৪৪ ধারা জারি
পাকিস্তানের আদিয়ালা কারাগারের কাছে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ইমরান সমর্থকদের অবস্থান কর্মসূচি। জলকামান নিক্ষেপ করে ইমরানের বোন ও তার দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। নিরাপত্তার জেরে কারাগার এলাকায় ১৪৪ ধারা জারি, বন্ধ বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান। কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতে ফের নিষেধাজ্ঞা জারি করে কারা কর্তৃপক্ষ।

স্ন্যাপচ্যাট ও ফেসটাইম অ্যাপ ব্যবহারে রাশিয়ার নিষেধাজ্ঞা
সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমের ওপর নজরদারির অংশ হিসেবে স্ন্যাপচ্যাট ও ফেসটাইম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা (ফেডারেল এজেন্সি) রসকমনাডজর। রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্সের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ।

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তার যুক্তরাষ্ট্র সফরের আগে তুলে নেয়া হলো এই নিষেধাজ্ঞা। গতকাল (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহের প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র।

সময়সীমা শেষ হওয়ার আগেই নির্বিচারে মা ইলিশ শিকারে বরগুনার জেলেরা
মা ইলিশ সংরক্ষণে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আর মাত্র ১১ ঘণ্টা। এরই মধ্যে বরগুনার বিষখালি, পায়রা ও বলেশ্বর নদীতে মাছ শিকারে নেমেছে জেলেরা। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বরগুনা সদরের বড়ইতলা এলাকার বিষখালি নদীতে ইলিশ শিকারির চিত্র দেখা যায়। নদী ও সাগর মোহনায় দেড় শতাধিক ইঞ্জিনচালিত নৌকায় অবৈধ ‘কারেন্ট’ জাল দিয়ে ইলিশ শিকার করছে জেলেরা।

ট্রাম্প 'জিদে' দুই রুশ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ট্রাম্প-পুতিন বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল (বুধবার, ২২ অক্টোবর) এ নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।