নুসুক কার্ড কী? হজযাত্রীদের কেন এটি বাধ্যতামূলক, পাবেন যেভাবে
পবিত্র হজের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। চলতি বছর হজ পালন করতে যাওয়া বিশ্বের লাখো হজযাত্রীর জন্য একটি বিশেষ স্মার্ট কার্ড সাথে রাখা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এই বিশেষ নথিটির নাম নুসুক কার্ড (Nusuk Card)। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এটি এমন এক স্মার্ট আইডি কার্ড যা ছাড়া কোনো হজযাত্রী পবিত্র স্থানগুলোতে প্রবেশ কিংবা কোনো ধরনের সরকারি সেবা গ্রহণ করতে পারবেন না।