
পশ্চিমবঙ্গ বিজেপির বার্তা ‘খেলা শেষ’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের প্রাথমিক ট্রেন্ডে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সবশেষ খবর অনুযায়ী, বিজেপি ১৯২টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যা গরিষ্ঠতার পথে রয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৯৪টি আসনে।

হাসপাতালে সাবেক মন্ত্রী সেলিমা রহমান
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতাল ইউনাইটেডের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে আ.লীগ নেত্রী, পুলিশে হস্তান্তর
রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। আটক নেত্রীর নাম রজনী আক্তার তুশি। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। এর আগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েন এই নেত্রী। গতকাল (শনিবার, ২৪ মে) রাতে তুশিকে আটক করে পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা।