নৌযাত্রা

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবু ঘাটতি ও অপূর্ণতা রয়েছে: নৌ পরিবহনমন্ত্রী
নৌপরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, একটি নৌযাত্রাকে নির্বিঘ্ন করতে যত দপ্তর ও সংস্থা প্রয়োজন, তার সবই দেশে রয়েছে। শুধু নৌ মন্ত্রণালয়ের অধীনেই প্রায় ১৬টি সংস্থা কাজ করছে। তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি ও অপূর্ণতা থেকে যাচ্ছে।

ফিরতি ঈদযাত্রায় ২৮ মার্চ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, এখন মূল লক্ষ্য হলো আগামী ২৭ ও ২৮ মার্চ পর্যন্ত যারা ঈদে ঘরমুখী ছিলেন, তাদের নিরাপদে, স্বস্তিতে ও আনন্দমুখর পরিবেশে ঢাকায় বা গন্তব্যে ফিরিয়ে নেয়া। ২৮ মার্চ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ থাকবে ফিরতি ঈদযাত্রার দিকে। আজ (সোমবার, ২৩ মার্চ) বরিশালে এ কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।