নৌ অবরোধ
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের নৌবাহিনীর; জাহাজ চলাচল নিষিদ্ধ

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের নৌবাহিনীর; জাহাজ চলাচল নিষিদ্ধ

বাণিজ্যিক জাহাজগুলোকে বেতারে সতর্কবার্তা আইআরজিসির

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরানের নৌবাহিনী। আজ (শনিবার, ১৮ এপ্রিল)বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে একটি বেতার (রেডিও) বার্তা পেয়েছে, যেখানে জানানো হয়েছে যে এই জলপথটি পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে এবং কোনো জাহাজকে এটি অতিক্রম করতে  পারবে না। শিপিং সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি বন্দরে মার্কিন অবরোধ কখনোই বৈধ হবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানি বন্দরে মার্কিন অবরোধ কখনোই বৈধ হবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া নৌ-অবরোধ তেহরান কখনোই মেনে নেবে না বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। তুরস্কের আনতালিয়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের ‘হুকুম’ মানার দিন শেষ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রতিশ্রুতি ভাঙ্গলে ‘যথাযথ জবাব’ দেবে আইআরজিসি

মার্কিন প্রতিশ্রুতি ভাঙ্গলে ‘যথাযথ জবাব’ দেবে আইআরজিসি

আগের মতো কঠোর বিধিনিষেধ পুনর্বহালের ঘোষণা

যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার ‘যথাযথ জবাব’ দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-কমান্ড। একই সঙ্গে তারা পুনরায় নিশ্চিত করেছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি তার আগের কঠোর ও সংরক্ষিত অবস্থায় ফিরে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি বন্দরে মার্কিন নৌ-অবরোধকে ‘ভুল সমীকরণ’ ছিল বলছেন বিশ্লেষকরা

ইরানি বন্দরে মার্কিন নৌ-অবরোধকে ‘ভুল সমীকরণ’ ছিল বলছেন বিশ্লেষকরা

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধকে ওয়াশিংটনের একটি বড় ধরনের ‘ভুল সমীকরণ’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালি আবারও নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সবশেষ বার্তাকে যুক্তরাষ্ট্রের এই চাপের বিরুদ্ধে তেহরানের পাল্টা ‘হুঁশিয়ারি’ ও কৌশল হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি বর্তমানে “সম্পূর্ণ উন্মুক্ত এবং চলাচলের জন্য প্রস্তুত” থাকলেও, ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে। আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট

আগামী ২২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের ইরান নৌ-অবরোধ সমর্থন করে ইসরাইল: নেতানিয়াহু

ট্রাম্পের ইরান নৌ-অবরোধ সমর্থন করে ইসরাইল: নেতানিয়াহু

ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরাইল সমর্থন করে বলে জানিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি আরও যোগ করেন যে, এ বিষয়ে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রাখছে।

ইরানকে নৌ অবরোধের সম্ভাবনার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানকে নৌ অবরোধের সম্ভাবনার ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তিনি ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে ট্রাম্প কার্ড: একটি নৌ অবরোধ’ শিরোনামের একটি প্রতিবেদনের লিংক শেয়ার করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।