নৌ টার্মিনাল
১৬ মাসে কাজ মাত্র ২৫ শতাংশ; নতুন টেন্ডারের পরও নির্মাণে স্থবিরতা

১৬ মাসে কাজ মাত্র ২৫ শতাংশ; নতুন টেন্ডারের পরও নির্মাণে স্থবিরতা

চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনাল নির্মাণের দ্বিতীয় পর্যায়ে টেন্ডার প্রক্রিয়ার দুই মাস পার হলেও শুরু হয়নি নির্মাণ কাজ। এর আগে দুই বছর মেয়াদি প্রকল্পের ১৬ মাসে কাজ হয়েছিল মাত্র ২৫ শতাংশ। পরে ঠিকাদার জটিলতায় বন্ধ হয়ে যায় কাজ। ফলে নানাবিধ দুর্ভোগে কমছে নৌপথের যাত্রী। লঞ্চ মালিকদের আশঙ্কা, দ্রুত টার্মিনাল নির্মাণ না হলে সংকটে পড়বে এই রুটের নৌযান ব্যবসা।

পানগাঁও টার্মিনালে ছাড়ের সুফল; পুনরায় শুরু হলো রপ্তানি কার্যক্রম

পানগাঁও টার্মিনালে ছাড়ের সুফল; পুনরায় শুরু হলো রপ্তানি কার্যক্রম

পানগাঁও ইন-ল্যান্ড কনটেইনার টার্মিনাল ব্যবহারে বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে বিদেশি অপারেটর মেডলগ বাংলাদেশ। এরই মধ্যে ছাড় দেয়ার সুফল মিলছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এক বছরের ব্যবধানে পণ্য পরিবহন বেড়েছে প্রায় দ্বিগুণ। পরিচালনার ভার নেয়ার দুই মাসেই এ নৌ টার্মিনাল থেকে পুনরায় রপ্তানি কার্যক্রম শুরু করেছে অপারেটর। যদিও ব্যবহারকারীরা বলছেন, এ রুটটি জনপ্রিয় করতে জাহাজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে।

টার্মিনালের কাজ শেষে চাঁদপুর নদীবন্দরের হারানো ঐতিহ্য ফিরবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টার্মিনালের কাজ শেষে চাঁদপুর নদীবন্দরের হারানো ঐতিহ্য ফিরবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বন্ধ থাকা চাঁদপুর নৌ-টার্মিনালের অবশিষ্ট কাজ নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদীবন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে।

পানগাঁও টার্মিনালের দায়িত্ব নিচ্ছে মেডলগ; লাভের আশা বন্দরের, শঙ্কা ব্যবহারকারীদের

পানগাঁও টার্মিনালের দায়িত্ব নিচ্ছে মেডলগ; লাভের আশা বন্দরের, শঙ্কা ব্যবহারকারীদের

জানুয়ারির প্রথম সপ্তাহেই কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার নিচ্ছে বিদেশি অপারেটর সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ। বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা নতুন ব্যবস্থাপনায় পুরোদমে চালু হবে এই টার্মিনাল, ফিরবে লাভের ধারায়। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন, কাস্টমসের হয়রানি, জাহাজ ভাড়া ও ব্যয় কমানো না গেলে বিদেশি অপারেটর আসলেও লাভ হবে না।

পণ্য পরিবহনে কেন আকর্ষণীয় রুট হতে পারছে না চট্টগ্রাম-পানগাঁও নৌপথ?

পণ্য পরিবহনে কেন আকর্ষণীয় রুট হতে পারছে না চট্টগ্রাম-পানগাঁও নৌপথ?

কোনোভাবেই পণ্য পরিবহনে আকর্ষণীয় রুট হয়ে উঠতে পারছে না চট্টগ্রাম-পানগাঁও নৌপথ। উল্টো নানা জটিলতায় ১ বছরের ব্যবধানে এই নৌপথে পরিবহন কমেছে প্রায় ৯২ শতাংশ। আর পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল থেকে বন্দরের আয় কমেছে চারগুণ। সংকট নিরসন করে এই নৌ টার্মিনালের জনপ্রিয়তা বাড়াতে ভাড়া উন্মুক্ত করাসহ বিভিন্ন সেবার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবহারকারীরা বলছেন, পণ্যের সুরক্ষা ও নিয়মিত জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।