পদ্মার ভাঙনে বিলীন বসতভিটা; নিঃস্ব জাজিরার মানুষ
শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, কৃষিজমি আর গাছপালা। ভাঙনের শিকার তিন শতাধিক পরিবারের আশ্রয় হয়েছে ফসলি জমি আর খোলা আকাশের নিচে। ভাঙন আতঙ্কে দিন কাটছে জাজিরার আলমখাকান্দি গ্রামের দেড় শতাধিক পরিবারের।