পরমাণু আলোচনা
আগে হরমুজ পরে পরমাণু আলোচনা; ট্রাম্পকে নতুন প্রস্তাব ইরানের

আগে হরমুজ পরে পরমাণু আলোচনা; ট্রাম্পকে নতুন প্রস্তাব ইরানের

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার শর্তে হরমুজ প্রণালি খুলে দেয়া এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেয়ার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তেহরানের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প কূটনীতি ও নিজ ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প কূটনীতি ও নিজ ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালীন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং তাকে যারা নির্বাচিত করেছেন সেই মার্কিনীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা: কোনো সমাধানের সম্ভাবনা দেখছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা: কোনো সমাধানের সম্ভাবনা দেখছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানোর সম্ভাবনা দেখছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের পক্ষ থেকে পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যে উচ্চাভিলাষী দাবি উপস্থাপন করা হচ্ছে, তা তেহরানের পক্ষে মেনে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে, পরমাণু ইস্যুতে পঞ্চম ধাপের বৈঠকের সময়সূচী ঘোষণার দায়িত্ব মধ্যস্থতাকারী দেশ ওমানের ওপর ছেড়ে দিয়েছ যুক্তরাষ্ট্র ও ইরান।