
জাপানে ভূমিকম্পের পর সুপেয় পানির সংকট, সচল হয়নি বিদ্যুৎ সংযোগ
শক্তিশালী ভূমিকম্পের পর এখন সুপেয় পানির তীব্র সংকটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ৫৮ হাজার পরিবার। বিকল গ্যাস লাইনের কারণে জনদুর্ভোগ ছাড়াও ৪৮ হাজারেরও বেশি বাড়িতে এখনও সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। কয়েক বিলিয়ন ডলার আর্থিক ক্ষয়ক্ষতির পর সাময়িকভাবে বন্ধ হয়ে আছে সনি, টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম। প্রাণে বাঁচলেও সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক উদ্যোক্তা।

খরায় শুকিয়ে গেছে পানির উৎস, তীব্র সংকটে ইন্দোনেশিয়া
শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও খরার কারণে তীব্র সুপেয় পানির সংকটে ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের বিভিন্ন অঞ্চল। নদী, ঝর্ণাসহ পানির প্রাকৃতিক উৎসগুলো শুকিয়ে যাওয়ায় দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। শুষ্ক এই মৌসুমে পানির বিকল্প উৎস নির্ধারণে কর্তৃপক্ষের সহায়তা চান তারা। আর আবহাওয়াবিদদের শঙ্কা, এল নিনোর কারণে দীর্ঘায়িত হবে খরা পরিস্থিতি।

মিরপুরে পানির সংকট বাড়াচ্ছে শঙ্কা
একমাস ধরে পানির তীব্র সংকটে বিপর্যস্ত মিরপুরের কয়েকটি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সংকট সমাধান না করে গাড়িতে করে পানি বিক্রি করছে ওয়াসা। অন্যদিকে ওয়াসা বলছে, চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না তারা। এ সংকট কাটাতে উত্তোলন সক্ষমতা বৃদ্ধিসহ নতুন নলকূপ স্থাপনে ওয়াসাকে জায়গা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, মিরপুরের জনসংখ্যার সাথে পরিকল্পনার ভারসাম্য আনা জরুরি। তা-না হলে ভবিষ্যতে এই সংকট আরও বৃদ্ধি পাবে।

পানির সংকটে খেজুর চাষের জন্য মরুভূমির দিকে ঝুঁকছেন ইরাকের চাষিরা
তীব্র পানির সংকটে খেজুর চাষের জন্য মরুভূমির দিকে ঝুঁকছেন ইরাকের চাষিরা। যেখানে তাদের এখন নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর। শাত আল আরব নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় বিকল্প পথ খুঁজে বেড়াচ্ছেন তারা। এছাড়া, দেশটির মূল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির প্রবাহ কমে যাওয়ায় সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। যার প্রভাব পড়েছে দেশটির কৃষিখাতে।

বন্যার পানি কমে গেলেও দুর্ভোগের শেষ নেই ফেনীবাসীর
ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার পর ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে তার ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্রগুলো থেকে মানুষ ফিরতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ। রেখে আসা ঘর-বসতির পুরোটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বানভাসি পরিবারগুলো সব হারিয়ে পথে বসার উপক্রম।

ভারতের আসামে বন্যায় পানিবন্দি মানুষের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে
ভারতের আসামে বন্যায় পানিবন্দি মানুষের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৪ জনের। আশ্রয় হারানো, যোগাযোগ বিচ্ছিন্নতা, খাবার ও বিশুদ্ধ পানির সংকট, শস্যের ক্ষতি ও গবাদি পশুর মৃত্যুতে জীবিকা ঝুঁকিতে- সবমিলিয়ে তীব্র হাহাকার চতুর্দিকে। বাংলাদেশ সীমান্তবর্তী ধুবরি জেলায় পরিস্থিতি সবচেয়ে করুণ। পরিস্থিতির অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গেও।

পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় তীব্র পানি সংকট
ভারতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। একদিকে গরম, আরেকদিকে পানি সংকট, সবমিলিয়ে স্থানীয়দের নাজেহাল অবস্থা। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আসছে জুন পর্যন্ত এ দাবদাহ চলবে।

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আম্বরবুনিয়া এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আছে। তবে যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে পানি দেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ভারতে চলছে বিশুদ্ধ পানির হাহাকার
তৃষ্ণার্ত ভারতে বিশুদ্ধ পানির হাহাকার। ১২০০ ফুট গভীর কুয়ো খুঁড়েও মিলছে না পানি। ভূগর্ভে পানির স্তর অতিরিক্ত নিচে নেমে যাওয়ায় আকাশ ছুঁয়েছে পানির দাম; বাড়তি খরচ পোষাতে না পেরে সপ্তাহে পাঁচ গ্যালন পর্যন্ত পানি কিনতে পারছে নিম্নবিত্ত অনেক পরিবার। ইস্ট এশিয়া ফোরামে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, বিশুদ্ধ পানির তীব্র সংকটে বছরে প্রায় দুই লাখ মানুষের প্রাণ যায় ভারতে।

তীব্র গরমের সাথে রাজধানীতে বেড়েছে পানির সংকট
রাজধানীসহ দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। এর মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় চরম আকার ধারণ করেছে পানি সংকট। ওয়াসার লাইনের পানি না পেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে আবার ওয়াসা থেকেই গাড়ি থেকে অনেকে পানি কিনছেন, যা দিয়েও মেটানো যাচ্ছে না প্রয়োজনীয় চাহিদা।

তীব্র গরমে উত্তরের জনপদে পানির সংকট
চলমান তাপপ্রবাহের সঙ্গে উত্তরের জনপদে পানির সংকট যুক্ত হয়েছে। টিউবওয়েল থাকলেও অনেক বাড়িতে সুপেয় পানি মিলছে না। মাটির নিচে গর্ত খুঁড়েও ডিজেল পাম্পে জুটছে না সেচের জল। তৃষ্ণা মেটাতে গুণতে হচ্ছে বাড়তি অর্থ।

ঝিনাইদহে কমছে সুপেয় পানির উৎস
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। গেল কয়েক দিনের তীব্র গরমে যখন হাসফাঁস অবস্থা তখন নলকূপের শীতল জলে গলা ভিজিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টায় আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষ।