গাজার ছবি তুলে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী
ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা এ বছরের পুলিৎজার পুরষ্কার জিতেছেন। গাজার মানবিক সংকটের ছবি তুলে ‘ব্রেকিং নিউজ’ বিভাগে তিনি এ সম্মানজনক পুরস্কারটি জিতে নিয়েছেন। আজ (মঙ্গলবার, ৫ মে) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটিওয়ার্ল্ড। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রদায়ক হিসেবে কাজ করেন সাহের আলগোরা।