কিয়েভ রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহত অন্তত ১৩
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। হামলায় একটি শিশু হাসপাতাল, একাধিক আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।