Recent event
প্রজ্ঞাপন জারি
পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করেছে সরকার।

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি, প্রজ্ঞাপন জারি

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি, প্রজ্ঞাপন জারি

আসন্ন রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান (Holy Ramadan)। চাঁদ দেখার (Moon Sighting) ভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজানের গণনা। প্রতি বছরের মতো এবারও রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের (Government and Autonomous Offices) জন্য নতুন অফিস সময়সূচি (Office Schedule) নির্ধারণ করেছে সরকার।

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তাকে সরকারের নিয়োগ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তাকে সরকারের নিয়োগ

সরকার ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২১ এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

৪৮তম বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৮তম বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার (48th BCS Special Examination) চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

স্মার্টফোন আমদানি শুল্ক কমালো এনবিআর

স্মার্টফোন আমদানি শুল্ক কমালো এনবিআর

স্মার্টফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এর ফলে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ মোট ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে এল।

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল সরকারের

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল সরকারের

আগের হার বহাল

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এর পরিবর্তে আগের মুনাফার হার বহাল রাখা হবে। আজ (রোববার, ৪ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করেছে অর্থ বিভাগ। আইআরডি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

সচিব হলেন তিন কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি

সচিব হলেন তিন কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি

প্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে আজ (রোববার, ৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যু: তিন দিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যু: তিন দিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

মনোনয়ন দাখিল ২৯ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি

প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে একটি নীতিমালা জারি করেছে করেছে সরকার। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এ-সংক্রান্ত নীতিমালা জারি করা হয়।

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় থাকবে এসএসএফ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় থাকবে এসএসএফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আজ (সোমবার, ১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা

সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদের মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।